এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দক্ষিণ দিনাজপুরের ৫টি আসনে তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ২-রা এপ্রিল দক্ষিণ দিনাজপুর জেলার ৫ আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থীরা মনোনয়ন জমা দিল। এদিন হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র এবং কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী রেখা রায় দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে বুনিয়াদপুরে মিছিল করে মনোনয়নপত্র জমা দেন। বালুরঘাটেও দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে মনোনয়নপত্র জমা দেন বালুরঘাটের তৃণমূল কংগ্রেস প্রার্থী অর্পিতা ঘোষ, তপনের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামনি বিহা, কুমারগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী তোরাফ হোসেন মন্ডল। এদিন বালুরঘাটে অর্পিতা ঘোষ-এর মনোনয়ন জমা দেওয়ার সময় উপস্থিত ছিলেন ম্যাকিনটোর্স বার্ণ লিমিটেডের চেয়ারম্যান তথা বরিষ্ঠ তৃণমূল কংগ্রেস নেতা শংকর চক্রবর্তী। তৃণমূল কংগ্রেসের দলীয় সূত্রে খবর  ৪-ঠা এপ্রিল গঙ্গারামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস মনোনয়ন জমা দেবেন। মনোনয়নপত্র জমা দিয়ে তপনের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামনি বিহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন মুখ্যমন্ত্রী যে উন্নয়ন করেছেন সে উন্নয়নের ইসু নিয়ে লড়াই করব। বিজেপি প্রার্থী বুধরাই টুডু-র বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন বিগত ৫ বছর ধরে বিধায়ক এলাকার মানুষের পাশে ছিলেন না এবং উন্নয়ন করেননি। নিজের জয়ের বিষয়ে ১০০ শতাংশ আশা প্রকাশ করেন চিন্তামনি বিহা। অপরদিকে বালুরঘাটে তৃণমূল কংগ্রেস প্রার্থী মনোনয়ন জমা ঘিরে কর্মী সমর্থকদের বিপুল সংখ্যক ভীড় সম্পর্কে অর্পিতা ঘোষ সংবাদমাধ্যমকে বলেন আমরা যৌথতা বিশ্বাস করি, কর্মীদের উচ্ছ্বাস আছে বলেই আমরা উজ্জীবিত। তিনি বলেন আমরা আশাবাদী। তিনি আরও বলেন বালুরঘাটের মানুষ দীর্ঘদিন উন্নয়নের দিক থেকে পিছিয়ে আছে, ২০১৬ - ২০২৬ অবধি বালুরঘাটে সে অর্থে কোন উন্নয়ন হয়নি।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 19154


সম্পর্কিত খবর