এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদান

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ভোটের আগে দক্ষিণ দিনাজপুরে বিজেপিতে যোগদান করল প্রায় ৫০টি পরিবার। বুধবার বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে অনুষ্ঠিত হয় এই যোগদান প্রক্রিয়া। তাৎপর্যপূর্ণ বিষয় হলো যোগদানকারীরা মহিলা। যোগদানকারীদের হাতে এদিন বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির মহিলা মোর্চা-র সভাপতি। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী, দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির সাধারণ সম্পাদক বাপি সরকার। যোগদানকারীদের একাংশের বক্তব্য অতীতে তারা তৃণমূল কংগ্রেসের সমর্থক থাকলেও বর্তমানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী-র কাজ দেখে আনন্দিত। তাদের বক্তব্য নরেন্দ্র মোদী-র হাত শক্ত করতেই তারা বিজেপিতে যোগদান করেছেন। যোগদানকারীরা বালুরঘাট ও তপন বিধানসভা এলাকার বাসিন্দা। দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী-র বক্তব্য বর্তমান রাজ্য সরকার মহিলাদেরকে সূযোগ সুবিধা থেকে বঞ্চিত করছে, ভারতীয় জনতা পার্টির সরকার এলে মহিলারা আরও বেশী সূযোগ সুবিধা পাবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 9802


সম্পর্কিত খবর