এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বুনিয়াদপুরের পরিবর্তন সংকল্প সভা থেকে পরিবর্তনের ডাক সুকান্ত-র, বললেন শক্তিশালী ভারতবর্ষ গড়তে শক্তিশালী পশ্চিমবঙ্গ দরকার

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বুনিয়াদপুরের পরিবর্তন সংকল্প সভা থেকে পরিবর্তনের ডাক সুকান্ত-র, বললেন শক্তিশালী ভারতবর্ষ গড়তে শক্তিশালী পশ্চিমবঙ্গ দরকার। হরিরামপুর বিধানসভা কেন্দ্র এলাকার চার্জশিট পেশ করে তৃণমূল কংগ্রেসকে তুলোধোনা করলেন সুকান্ত মজুমদার। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত বুনিয়াদপুরে পরিবর্তন সভা করে বিজেপি। যে সভায় প্রধান বক্তা ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এদিনের এই পরিবর্তন সংকল্প সভা মঞ্চ থেকে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের চার্জশিট(রাজনৈতিক) তুলে ধরে বঙ্গ বিজেপির প্রাক্তন সভাপতি সুকান্ত মজুমদার নিজের বক্তব্যের শুরু থেকেই তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ঝোড়ো ব্যাটিং শুরু করেন। তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বুনিয়াদপুরে জমির মালিকনা পরিবর্তন, দৌলতপুর স্বাস্থ্য কেন্দ্রের অনুন্নয়ন, বুনিয়াদপুর পৌরসভায় অনিয়ম প্রভৃতি একাধিক বিষয়ে একের পর এক তোপ দাগেন। দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ না থাকা নিয়ে সুর চড়ান। সভাস্থলে উপস্থিত সাধারণ মানুষদের আশ্বস্ত করে সুকান্ত মজুমদার বলেন ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গে তৈরী হলে আমরা দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ তৈরী করব। সেই সঙ্গে আগামীতে বুনিয়াদপুর থেকে কালিয়াগঞ্জ অবধি রেলপথ স্থাপনেরও প্রতিশ্রুতি দেন। শুধু তাই নয় ভারতীয় জনতা পার্টির সরকার এলে শিল্প হবে - কর্মসংস্থান হবে বলে দাবী করে অতীতে মুখ্যমন্ত্রীর ঘুঘনি বিক্রি করার পরামর্শকে তীব্র কটাক্ষ করে সুকান্ত মজুমদার বলেন আগে অগ্নিকন্যা মমতা বন্দ্যোপাধ্যায় - এখন সবাই ঘুঘনি কন্যা বলছে। আর্থিক বরাদ্দের পরিসংখ্যান পেশ করে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে উত্তরবঙ্গকে বঞ্চনার করার অভিযোগ আবারও এদিন তোলেন সুকান্ত মজুমদার। এসআইআর নিয়ে মহম্মদ সামি-র মন্তব্যের প্রশংসাও এদিন করেন সুকান্ত মজুমদার। রাজ্য সরকার, তৃণমূল কংগ্রেসের পাশাপাশি এদিন সুকান্ত মজুমদার-এর অভিযোগের নিশানায় ছিল রাজ্যের মন্ত্রী তথা হরিরামপুরের বিধায়ক বিপ্লব মিত্র-ও।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 41549


সম্পর্কিত খবর