
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুর জেলার ৬ আসনে বাম - বিজেপির প্রার্থী ঘোষণা। হরিরামপুর আসনে সিপিআই(এম)-এর প্রার্থী গৌতম গোস্বামী, বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদার, কুশমন্ডি আসনে আরএসপি-র প্রার্থী জ্যোতির্ময় রায়, বিজেপির প্রার্থী তাপস চন্দ্র রায়, গঙ্গারামপুর আসনে সিপিআই(এম)-এর প্রার্থী বিপ্লব বর্মন, বিজেপির প্রার্থী সত্যেন্দ্রনাথ রায়, কুমারগঞ্জ আসনে সিপিআই(এম)-এর প্রার্থী মোফাজ্জল হোসেন, বিজেপির প্রার্থী শুভেন্দু সরকার, তপন আসনে আরএসপির প্রার্থী বাপ্পাই হরো, বিজেপির প্রার্থী বুধরাই টুডু, বালুরঘাট আসনে আরএসপির প্রার্থী অর্ণব চৌধুরী, বিজেপির প্রার্থী বিদ্যুৎ কুমার রায়।
সোমবার বিকালে বামেদের প্রার্থী ঘোষনার পরেই বালুরঘাট আসনের আরএসপি প্রার্থী অর্ণব চৌধুরী দলীয় কর্মীদের সাথে নিয়ে দেওয়াল লিখন শুরু করেন। পেশায় আঙিনা বড়োইট হাই স্কুলের ইংরাজি শিক্ষক কলকাতার স্কটিশচার্চ কলেজের প্রাক্তনী রাজ্যের প্রাক্তন প্রয়াত মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী-র পুত্র অর্ণব চৌধুরী সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বালুরঘাটের মানুষের মূল দাবীগুলি পূরণ করায় হবে তার আগামী লক্ষ্য। তিনি জানান কর্মসংস্থানের পাশাপাশি দক্ষিণ দিনাজপুর জেলায় মেডিক্যাল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়কে পূর্ণাঙ্গ রুপ দেওয়ার প্রচেষ্টা তার আগামীতে লক্ষ্য। তিনি জানান দক্ষিণ দিনাজপুর জেলা কৃষি প্রধান জেলা, এই জেলার কৃষিজীবী মানুষদের স্বার্থে এবং শিক্ষা ব্যবস্থার পুর্নগঠনের জন্য তিনি কাজ করতে চান।
অপরদিকে এদিন বিজেপির প্রার্থী ঘোষণার পরে বালুরঘাটের বিজেপি প্রার্থী আইনজীবী বিদ্যুৎ কুমার রায়-কে বালুরঘাটে দলীয় কার্যালয়ে পুস্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান বিজেপি কর্মীরা। বিদ্যুৎ কুমার রায় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন সুকান্ত মজুমদার-এর উন্নয়নকে তৃণমূল স্তর থেকে উপর স্তর অবধি নিয়ে যাব। পাশাপাশি বালুরঘাট আসনে তৃণমূল কংগ্রেস হেভিওয়েট প্রার্থী দিতে চলার গুঞ্জন প্রসঙ্গে বালুরঘাট আসনের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় বলেন হেভিওয়েট এখানে নেই, যারা কাজ করছে - কাজ করবে এবং মোদিজীর যে দিশা যারা অনুসরণ করে চলবে তারাই জয়ী হবে। তিনি বলেন পরিবর্তনের যে জোয়ার এসেছে সেটা অবশ্যই ফলপ্রসু হবে।
Total Post View : 58968