এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

দক্ষিণ দিনাজপুরে কংগ্রেস প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক, কালো উত্তরীয় পরে প্রতিবাদ

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ২০২৬-এর বিধানসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের প্রার্থী ঘোষণার পরে দক্ষিণ দিনাজপুর জেলার বিধানসভা কেন্দ্রগুলির জাতীয় কংগ্রেসের প্রার্থীরা সাংবাদিক বৈঠক করলেন। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলায় ৬টি বিধানসভা কেন্দ্র রয়েছে। যার মধ্যে কুশমন্ডি আসন থেকে বাবলু সরকার-কে হরিরামপুর আসন থেকে শুভাশিষ পাল ওরফে সোনা-কে, গঙ্গারামপুর আসন থেকে জুই বর্মন-কে, কুমারগঞ্জ আসন থেকে গুলাম মোর্তাজা মন্ডল-কে, তপন আসন থেকে বঙ্কিম চন্দ্র তপ্পো এবং বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে প্রদীপ কুমার মিত্র-কে প্রার্থী করেছে জাতীয় কংগ্রেস। সোমবার দক্ষিণ দিনাজপুর জেলার জাতীয় কংগ্রেসের সভাপতি গোপাল দেব ৫টি আসনের কংগ্রেস প্রার্থীদের নিয়ে সাংবাদিক বৈঠক করেন। এদিন এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদের প্রতিবাদ স্বরুপ কালো উত্তরীয় পড়ে সাংবাদিক বৈঠক করেন গোপাল দেব। গোপাল দেব বলেন আমাদের প্রতিনিধিরা দলের প্রতীকের হয়ে গণতন্ত্রকে সম্মান জানানোর জন্য নির্বাচনে লড়বে। তিনি বলেন যতদিন না পশ্চিমবঙ্গের ৬০ লক্ষ এবং দক্ষিণ দিনাজপুর জেলায় ১ লক্ষ ৬০ হাজার মানুষ অধিকার ফিরে না পাবে আমি তার প্রতিবাদ স্বরুপ কালো উত্তরীয় ব্যবহার করব। এদিনের সাংবাদিক সম্মেলনে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে হরিরামপুরের জাতীয় কংগ্রেসের প্রার্থী শুভাশিষ পাল তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়ে বলেন তৃণমূল নেতৃত্ব সবাই আমাদেরকে ব্যবহার করেছে, ব্যবহার করার পর ছুড়ে ফেলে দিয়েছে, আজকে সূবর্ণ সূযোগ আসছে তৃণমূল নেতৃত্বকে বুঝিয়ে দেওয়ার আমরা কি জিনিস - আমরা কি করতে পারি এবং দক্ষিণ দিনাজপুর জেলার মাটিটা কতটা শক্ত। তিনি বলেন হরিরামপুরের মাটিটা আমার চেনা মাটি, হরিরামপুরের রাজনীতিটা দক্ষিণ দিনাজপুর জেলার রাজনীতি থেকে ভিন্ন স্বাদের - ভিন্ন ধরনের।হরিরামপুরে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি বলে এদিন তিনি দাবী করেন। গঙ্গারামপুরের জাতীয় কংগ্রেসের প্রার্থী জুই বর্মন জানান গঙ্গারামপুরের বাসিন্দাদের সমস্যাগুলি সমাধান করার জন্যই তিনি প্রার্থী হয়েছেন।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 31465


সম্পর্কিত খবর