
দক্ষিণ দিনাজপুর: কালিয়াচকের ঘটনায় মুখ্যমন্ত্রীকে অভিযোগের কাঠগড়ায় তুলে তোপ সুকান্ত-র। ভারতবর্ষের সাংবিধানিক পরিকাঠামোতে পশ্চিমবঙ্গ এই মুহুর্তে বড় চ্যালেঞ্জ, কালিয়াচকের ঘটনার প্রতিক্রিয়ায় মন্তব্য বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার-এর। মঙ্গলবার তিনি বালুরঘাটে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কালিয়াচকের ঘটনার তীব্র নিন্দা করেন। কালিয়াচকের ঘটনাকে ভয়ঙ্কর বলে অভিহিত করে সুকান্ত মজুমদার বলেন বিচারপতিদের বের করে খুন করা উদ্দেশ্য ছিল হুলিগানদের, আমার মনে হয় খুব শক্ত হাতে এর মোকাবিলা করা উচিৎ। ঘটনার তদন্ত হওয়া উচিৎ। কারা মদত দিয়েছে - কোন রাজনৈতিক দল পিছন থেকে মদত দিয়েছে - সবাইকে গ্রেপ্তার করা উচিৎ। রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কালিয়াচকের ঘটনার পরিকল্পনা করা এবং মুখ্যমন্ত্রীর উস্কানিতে ঘটনা ঘটেছে বলে অভিযোগ তুলে এদিন সুকান্ত মজুমদার কার্যত অভিযোগের তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে। তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায় চাইছেন বাংলাদেশ থেকে আসা অনুপ্রবেশকারীদের ভোটাধিকার পাইয়ে দিতে - রোহিঙ্গাদের ভোটাধিকার পাইয়ে দিতে। মুখ্যমন্ত্রী মুসলিম ভোট ব্যাঙ্ক নিয়ে চিন্তিত বলেও অভিযোগ করেন৷
Total Post View : 36539