এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাট এয়ারপোর্ট ফেরত পেলে বিমান পরিষেবা চালুর আশ্বাস সুকান্ত-র

...

Suryasikha News Admin


বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: রাজ্য সরকার বালুরঘাট এয়ারপোর্ট হস্তান্তর করে বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চালুর প্রতিশ্রুতি সুকান্ত-র। ভারতের অসামরিক বিমান পরিবহন মন্ত্রীর সাথে দেখা করলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। উল্লেখ প্রায় ১২ বছর পূর্বে ভারত সরকারের কাছ থেকে ১ টাকার বিনিময়ে পরিত্যক্ত বালুরঘাট এয়ারপোর্টটি ৩০ বছরের জন্য লিজে নেয় পশ্চিমবঙ্গ সরকার। এরপরে রাজ্য সরকার বালুরঘাট এয়ারপোর্টে নতুন করে রানওয়ে নির্মাণ করে। যদিও তার পরবর্তীতে বেশ কয়েকটা বছর অতিবাহিত হয়ে গেলেও বালুরঘাট এয়ারপোর্ট বিমান পরিষেবা চালু হয়নি। মাঝে বেশ কয়েকবার রাজ্য সরকারের প্রতিনিধি দল বালুরঘাট এয়ারপোর্ট পরিদর্শনেও আসে। যদিও অধরাই রয়ে যায় বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চালুর বিষয়টি। বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান পরিষেবা চালু না হওয়ায় রাজ্য সরকারের প্রধান বিরোধী দলের পক্ষ থেকে বালুরঘাট এয়ারপোর্টটি কেন্দ্রীয় সরকারের কাছে হস্তান্তর করারও দাবী উঠতে থাকে। এরই মাঝে বৃহস্পতিবার বালুরঘাট এয়ারপোর্ট নিয়ে ভারত সরকারের অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কিঞ্জারাপু রামমোহন নাইডু-র সাথে কথা বলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। যার পরেই সংবাদমাধ্যমের উদ্দেশ্যে ভিডিও বার্তা জারি করে সুকান্ত মজুমদার বলেন রাজ্য সরকার যদি বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চালু করতে অপারক হয় তবে রাজ্য সরকার তাহলে এই এয়ারপোর্টটি এয়ারপোর্ট অথোরিটি অফ ইন্ডিয়া-কে ফেরত দিক, রাজ্য সরকার ফেরত দিলে পরে আমরা সেখানে বিমান পরিষেবা চালু করব। তিনি আরও বলেন এই এয়ারপোর্টটি কেন্দ্র সরকার ফেরত পেলে মাননীয় মন্ত্রীর সাথে কথা বলে এই এয়ারপোর্ট থেকে বিমান পরিষেবা চালু করার দায়িত্ব সুকান্ত মজুমদার-এর। বালুরঘাট এয়ারপোর্ট নিয়ে সুকান্ত মজুমদার-এর এই মন্তব্যের পরেই বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চালুর বিষয়ে আশার আলো দেখতে শুরু করেছে বালুরঘাটবাসী। এমত অবস্থায় বালুরঘাট এয়ারপোর্ট থেকে বিমান চালুর বিষয়ে কি পদক্ষেপ গ্রহণ করে সেই দিকে তাকিয়ে বালুরঘাটের বাসিন্দারা।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 31496


সম্পর্কিত খবর