এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

চাকরি চায় বাংলা নামাঙ্কিত স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি ভারতীয় জনতা যুব মোর্চা-র

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: চাকরি চায় বাংলা নামাঙ্কিত স্বাক্ষর সংগ্রহ অভিযান কর্মসূচি পালন করল বিজেপির যুব সংগঠন ভারতীয় জনতা যুব মোর্চা। দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুরের গঙ্গারামপুর বাসস্ট্যান্ড এলাকায় নিয়োগ নাই বিজেপি তাই স্লোগান দিয়ে সাধারণ যুবকদের কাছ থেকে চাকরি চায় বাংলা দাবীকে সামনে রেখে এদিন স্বাক্ষর সংগ্রহ করে গঙ্গারামপুর শহর ভারতীয় জনতা যুব মোর্চা নেতৃত্ব। এদিনের গণস্বাক্ষর সংগ্রহ কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী, যুব মোর্চার জেলা সম্পাদক সিদ্ধার্থ সরকার, গঙ্গারামপুর শহর মন্ডল সভাপতি কুশল দত্ত চৌধুরী সহ যুব মোর্চার কর্মীরা। দক্ষিণ দিনাজপুর বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী-র বক্তব্য , তৃণমূল সরকারের আমলে কোন কর্মসংস্থান নেই, যুব সমাজ হতাশায় ভুগছে, এদিন রাজ্যে কর্মসংস্থানের দাবিতে যুব সমাজের কাছ থেকে 'চাকরি চায় বাংলা' অভিযানের মাধ্যমে স্বাক্ষর সংগ্রহ করা হয়। স্বাক্ষর সংবলিত এই দাবি রাজ্য সরকারকে পাঠানো হবে বলে তিনি জানান।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 28785


সম্পর্কিত খবর