এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ভারত - বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামগুলিতে বসল পরিশ্রত ঠান্ডা পানীয় জলের মেশিন, খুশি বিএসএফ থেকে শুরু করে সীমান্ত এলাকার গ্রামবাসীরা

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: গ্রীষ্মের আগে ভারত - বাংলাদেশ সীমান্ত লাগোয়া গ্রামে বসল ১২টি পরিশ্রত ঠান্ডা পানীয় জলের মেশিন, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের উদ্যোগে খুশি সীমান্ত এলাকার গ্রামবাসী থেকে বিএসএফ। উল্লেখ জামার পকেটের ন্যায় ৩ দিক বন্ধ এক দিক খোলা দক্ষিণ দিনাজপুর জেলার ৩ দিকে রয়েছে ভারত বাংলাদেশ সীমান্ত। সীমান্ত এলাকার একাধিক জায়গায় পরিশ্রুত পানীয় জলের সমস্যাও রয়েছে। সীমান্তের কাঁটাতার সংলগ্ন এলাকায় রয়েছে বিএসএফ-এর একাধিক বর্ডার আউটপোস্ট-ও। সীমান্ত লাগোয়া প্রচুর মানুষ পরিশ্রত পানীয় জল সংগ্রহে ঐ বর্ডার আউটপোস্টগুলিতে যান। গ্রামবাসীদের সমস্যার সমাধানে দক্ষিণ দিনাজপুর জেলার শিবরামপুর, মাঝিগ্রাম, শালগ্রাম, ভুলকিপুর, সানা পাড়া, পিরিজপুর, দুর্গাপুর, মথুরাপুর, গয়েশপুর, চকগোপাল সহ মোট ১২টি বর্ডার আউটপোস্ট এলাকায় পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিন বসানোর সিদ্ধান্ত নেয় দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদ। বরাদ্দ হয় ৯ লক্ষ ৯০ হাজার টাকা। এরপর একে একে সেই মত পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনগুলি বসানোর কাজ শুরু হয়। মঙ্গলবার ঐ পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনগুলির উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা। পরিশ্রুত ঠান্ডা পানীয় জলের মেশিনের উদ্বোধন হওয়ায় খুশি ঐ সীমান্ত এলাকাগুলির গ্রামবাসীরা এবং বিএসএফ জওয়ানরা। দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা বলেন প্রত্যন্ত গ্রামের মানুষদের কাছে পরিষেবা পৌছে দেওয়া আমাদের দায়িত্ব। তিনি বলেন আমাদের মুখ্যমন্ত্রী সবসময় জনপ্রতিনিধিদের নির্দেশ দেন সাধারণ মানুষদের জন্য কাজ করতে, আমরা মুখ্যমন্ত্রীর দেখানো পথে সাধারণ মানুষদের জন্য সেই কাজই করার চেষ্টা করছি।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 28707


সম্পর্কিত খবর