
দক্ষিণ দিনাজপুর: সাংসদ সুকান্ত-র প্রচেষ্টায় বালুরঘাটের সঙ্গে রেলপথে জুড়ল দক্ষিণ ভারত। ঘড়িতে দুপুর ২ ঘটিকা ২০ মিনিট, বালুরঘাট রেল স্টেশনের ১নং প্লাটফর্ম থেকে বালুরঘাট - ব্যাঙ্গালুরু এক্সপ্রেস রওনা হতেই সাংসদ সুকান্ত-র ভূমিকায় পঞ্চমুখ আট থেকে আশি। সেই সঙ্গে বিজেপির "ডাবল ইঞ্জিন" তত্ত্ব নিয়ে জোর চর্চা বালুরঘাট-এ। প্রসঙ্গত উল্লেখ যে, বালুরঘাট থেকে ব্যাঙ্গালুরু অবধি ট্রেন চালু করার দাবী দক্ষিণ জেলাবাসীর দীর্ঘদিনের। যে দাবী নিয়ে সোচ্চার হয়েছিলেন সাধারণ মানুষ থেকে শুরু করে রেল যাত্রী কমিটিও। রেল যোগাযোগে পিছিয়ে থাকা দক্ষিণ দিনাজপুরকে রেল মানচিত্রে তুলে ধরার জন্য বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার-এর প্রচেষ্টায় একাধিক ট্রেন চালু সহ দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক রেল স্টেশনের হাল বদলেছে অনেকটাই। যার পরে দক্ষিণ দিনাজপুর জেলার সাধারণ মানুষদের প্রত্যাশার পারদ চড়চড়িয়ে চড়তে শুরু করে। সাধারণ মানুষদের প্রয়োজনীয়তা ও দাবীকে মান্যতা দিয়ে বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার প্রতিশ্রুতি দিয়েছিলেন বালুরঘাট থেকে ব্যাঙ্গালুরু অবধি ট্রেন চালু করার। যার পরে বালুরঘাট থেকে ব্যাঙ্গালুরু অবধি ট্রেন চালুর জন্য তিনি একাধিকবার রেলমন্ত্রীর কাছে দরবার করেন। অবশেষে ১৭-ই জানুয়ারি শনিবার আসে সেই শুভক্ষণ। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বালুরঘাট - ব্যাঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনটির উদ্বোধন করার পর বালুরঘাট থেকে যাত্রা শুরু করে বালুরঘাট - ব্যাঙ্গালুরু এক্সপ্রেস। বালুরঘাট থেকে ব্যাঙ্গালুরুগামী ট্রেন চালু হওয়ায় খুশি একলাখি বালুরঘাট রেল যাত্রী সমাজ উন্নয়ন সমিতি। অপরদিকে খুশি বালুরঘাটের সাধারণ মানুষরা। উল্লেখ বালুরঘাট - ব্যাঙ্গালুরু এক্সপ্রেস ট্রেনের উদ্বোধনের পূর্বে এদিন বালুরঘাট স্টেশনে উপস্থিত ছিলেন রেলের কাটিহার ডিভিশনের অতিরিক্ত রিজিওনাল ম্যানেজার মনোজ কুমার সিং সহ অন্যান্য রেল কর্তারা।
Total Post View : 38939