এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সুকান্ত-র উপস্থিতিতে  ৬টি বিধানসভা আসনে মনোনয়ন জমা বিজেপি প্রার্থীদের

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: সুকান্ত-র উপস্থিতিতে দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসনে মনোনয়ন জমা করল বিজেপি প্রার্থীরা। হরিরামপুর বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী দেবব্রত মজুমদার এবং কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপির প্রার্থী তাপস চন্দ্র রায়-ও মঙ্গলবার পদযাত্রা করে বুনিয়াদপুরে মনোনয়নপত্র জমা দেন। এদিন বিজেপি প্রার্থীদের  মনোনয়ন পত্র জমা দেওয়ার সময় বিজেপি কর্মী সমর্থকদের বুলডোজারে চেপে যেতে দেখা গেছে। উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার। হরিরামপুর ও কুশমন্ডি বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীরা ছাড়াও বালুরঘাট বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়, তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু, কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার, গঙ্গারামপুরের বিজেপি প্রার্থী সত্যেন্দ্রনাথ রায় এদিন বালুরঘাটে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়ন জমা উপলক্ষ্যে এদিন বালুরঘাটের হিলি মোড় থেকে বিজেপির বিজয় সংকল্প পদযাত্রাও অনুষ্ঠিত হয়। এই পদযাত্রায় উপস্থিত ছিলেন বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। নিজের মনোনয়ন জমা দিয়ে বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায় বলেন জনগণকে পরিষেবা দেওয়ার জন্য রাজনীতিতে এসেছি, সেটা আশা করি দিতে পারব। তিনি নির্বাচিত হলে প্রথমে মেডিকেল কলেজ স্থাপন, বিশ্ববিদ্যালয়ের মানোন্নয়ন, আত্রেয়ী নদী বাচানোর চেষ্টা করব।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 58978


সম্পর্কিত খবর