
দক্ষিণ দিনাজপুর: দক্ষিণ দিনাজপুরে ৬টি আসনের প্রার্থী ঘোষণা করল তৃণমূল কংগ্রেস, ২টি আসনে প্রার্থী হিসাবে নতুন মুখ। কুশমন্ডি আসনে রেখা রায়, হরিরামপুর আসনে বিপ্লব মিত্র, কুমারগঞ্জ আসনে তোরাফ হোসেন মন্ডল-কে পুন:বার তৃণমূল কংগ্রেস প্রার্থী করলেও ২০২৬-এর নির্বাচনে এবারে বালুরঘাট বিধানসভা কেন্দ্র থেকে নাট্য ব্যক্তিত্ব অর্পিতা ঘোষ-কে এবং তপন বিধানসভা কেন্দ্র থেকে আদিবাসী নেত্রী চিন্তামনি বিহা-কে প্রার্থী করেছে তৃণমূল কংগ্রেস। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের ফলাফলের নিরিখে ৬টি আসন বিশিষ্ট দক্ষিণ দিনাজপুর জেলার ৩টি আসন ছিল তৃণমূল কংগ্রেসের দখলে এবং ৩টি আসন ছিল বিজেপির দখলে। ২০২১-এর নির্বাচনে তৃণমূল কংগ্রেসের হাতছাড়া হওয়া ৩টি আসনের মধ্যে তপন ও বালুরঘাট আসন দুটি ছিল। প্রার্থী ঘোষনার পরে গঙ্গারামপুর আসনের তৃণমূল কংগ্রেসের প্রার্থী গৌতম দাস দাবী করে বলেন এই ভোটে মানুষ ভারতীয় জনতা পার্টির বিপক্ষে রায় দেবে। পাশাপাশি তিনি বলেন মমতা বন্দ্যোপাধ্যায়-এর সরকার ক্ষমতায় আসবার পর থেকে গ্রাম বাংলার মানুষকে যেভাবে ভাল রাখবার চেষ্টা করেছেন, সেটা বাংলার মানুষ নিশ্চয় মনে রাখবে। পাশাপাশি তিনি এবার গঙ্গারামপুর বিধানসভায় জয়ের বিষয়ে আশা প্রকাশ করেন। প্রার্থী ঘোষণার পরে অর্পিতা ঘোষ এদিন দলীয় কর্মীদের সাথে নিয়ে বালুরঘাটের বুড়ি কালী মাতার মন্দিরে পূজা দিয়ে প্রচার শুরু করেন। প্রার্থী ঘোষণার পরে অর্পিতা ঘোষ সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বলেন বালুরঘাটবাসীরা যদি আমাকে বিধায়ক হওয়ার সূযোগ দেয় তাহলে পুনরায় আমি বালুরঘাটবাসীর জন্য অনেক বেশী কাজ করতে পারব বলে আমার বিশ্বাস। অর্পিতা ঘোষ বলেন ভাবনা অনেক কিছু রয়েছে, বালুরঘাটে অনেক কিছু দরকার, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়টিকে সঠিকভাবে বিল্ডিং করে তাড়াতাড়ি শুরু করা যায়, মেডিক্যাল কলেজ স্থাপনের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে আবেদন জানাব, বালুরঘাটে ড্রেনজ সিস্টেম যথেষ্ট খারাপ সেটা করা, হিলিতে ব্রিজ নির্মাণ, অগ্নিনির্বাপন কেন্দ্র নির্মাণ, হিলি হাসপাতালের মানোন্নয়ন ছাড়াও বালুরঘাট ব্লকের ৩টি অঞ্চলে বেশ কিছু রাস্তাঘাট নির্মাণের ভাবনা রয়েছে।
Total Post View : 16692