এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাটে অভিষেকের সভা ঘিরে তৃণমূলের জোর প্রস্তুতি

...

Suryasikha News Admin


বর্ণালী রায় , বালুরঘাট : আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে বালুরঘাট বিধানসভা কেন্দ্র দখলে মরিয়া তৃণমূল কংগ্রেস। এই কেন্দ্র জয়ের লক্ষ্যে দল তাদের বিশ্বস্ত নেত্রী অর্পিতা ঘোষ-কে প্রার্থী করেছে। প্রার্থীর সমর্থনে নির্বাচনী প্রচারে গতি আনতে মঙ্গলবার বালুরঘাটে আসছেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। বালুরঘাট শহরের টাউন ক্লাব মাঠে অনুষ্ঠিত এই জনসভাকে ঘিরে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু হয়েছে। সোমবার সকাল প্রায় ১০:৩০ নাগাদ প্রার্থী অর্পিতা ঘোষ সভাস্থল পরিদর্শন করেন। তিনি সভামঞ্চ ও হেলিপ্যাডের প্রস্তুতি খতিয়ে দেখেন এবং নিরাপত্তা ব্যবস্থার বিভিন্ন দিক নিয়ে দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকদের সঙ্গে আলোচনা করেন। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা নাগাদ অভিষেক বন্দ্যোপাধ্যায় হেলিকপ্টারে করে সভাস্থলের পাশের ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে পৌঁছাবেন। এরপর সেখান থেকে সরাসরি টাউন ক্লাব মাঠে গিয়ে তিনি জনসভায় ভাষণ দেবেন। প্রার্থী অর্পিতা ঘোষ জানান, এই সভাকে সফল করতে দলীয় কর্মী-সমর্থকেরা দিনরাত পরিশ্রম করছেন। তিনি বলেন, আমরা প্রায় প্রতিদিনই রাতে এসে প্রস্তুতির কাজ পর্যালোচনা করছি। আজ সকালে দায়িত্বপ্রাপ্তদের নিয়ে একটি সংক্ষিপ্ত বৈঠকও করেছি। এই জনসভায় প্রায় ২০ থেকে ২৫ হাজার মানুষের সমাগম হতে পারে। বালুরঘাটের ভোটের লড়াইয়ে এই জনসভা যে বড় প্রভাব ফেলতে পারে, তা নিয়ে জোর জল্পনা শুরু।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 29669


সম্পর্কিত খবর