
দক্ষিণ দিনাজপুর: লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে অনুদানের অর্থ একলাফে ৫০০ টাকা বাড়ার ঘোষণা হতেই বালুরঘাটে উচ্ছ্বাসে মাতলেন মহিলারা। বৃহস্পতিবার বিকালে বালুরঘাট শহরের ২২নং ওয়ার্ডের মহিলারা ঢাকের বাদ্যি সহযোগে আনন্দে মাতেন। সেই সঙ্গে মহিলারা সবুজ আবির নিয়েও আবির খেলায় মাতেন। কার্যত মুহুর্তের মধ্যে ২২নং ওয়ার্ডের একাধিক এলাকাতে অকাল দোল উৎসব পালন করতে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীদেরকে। এদিন মহিলাদের উচ্ছ্বাস চলাকালীন উপস্থিত ছিলেন ২২নং ওয়ার্ডের কাউন্সিলার প্রদীপ্তা চক্রবর্তী। আবির খেলার পাশাপাশি দেদার চলে মিষ্টি মুখও। কাউন্সিলার প্রদীপ্তা চক্রবর্তী বলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মা - বোনদের এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কন্যাশ্রী - যুবশ্রী - লক্ষ্ণীর ভান্ডার-এর মতো প্রকল্প চালু করবার পাশাপাশি রাজ্যের মা বোনরা যাতে এই প্রকল্পগুলি থেকে সুবিধা পান তা নিশ্চিত করেছেন। আজকে আমাদের মুখ্যমন্ত্রী লক্ষ্ণীর ভান্ডার প্রকল্পে ৫০০ টাকা বাড়িয়ে মা - বোনদের পাশে দাঁড়িয়েছেন। তিনি দাবী করেন বাংলার মা - বোনদের পাশে সবসময় রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন।
Total Post View : 39312