এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

হাজার হাজার মানুষের সমাগমে বালুরঘাটের আত্রেয়ী নদী তীরে সন্ধ্যা আরতি

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: হাজার হাজার মানুষের সমাগমে অনুষ্ঠিত হলো আত্রেয়ী নদী তীরে সন্ধ্যা আরতি। দেবী পূরাণে উল্লেখিত বালুরঘাটের আত্রেয়ী নদীর তীরে অবস্থিত বালুরঘাট শহর। অতীত সময়ে এই আত্রেয়ী নদী তীরবর্তী অঞ্চল ছিল সাধকদের সাধনাস্থল। অযোধ্যায় রাম মন্দির উদ্ভোধনের বর্ষে বালুরঘাটের সাংসদ ড: সুকান্ত মজুমদার-এর উদ্যোগে বালুরঘাটের আত্রেয়ী নদী ঘাটে লক্ষাধিক প্রদীপ প্রজ্বলনের অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সেই থেকে প্রতি বছর ২২শে জানুয়ারি অযোধ্যার রাম মন্দিরে রাম লালার প্রাণ প্রতিষ্ঠার দিন বালুরঘাটের আত্রেয়ী নদী ঘাটে ভীড় জমান। চলতি বর্ষের ২২শে জানুয়ারি সন্ধ্যায় বালুরঘাটের আত্রেয়ী নদী ঘাটে ভীড় জমিয়েছিলেন হাজার হাজার মানুষ। তবে এবছর শুধু প্রদীপ প্রজ্বলন নয়, এবছর বেনারসের গঙ্গা আরতির আদলে হাজার হাজার মানুষ আরতিতে সামিল হন। আরতির পাশাপাশি এদিন আতসবাজি প্রদর্শনী প্রদর্শিত হয় আত্রেয়ী নদী ঘাটে। পাশাপাশি ২২শে জানুয়ারি রাম লালার প্রাণ প্রতিষ্ঠার পূণ্যদিনে সুকান্ত মজুমদার-এর উদ্যোগে রাম আঁকো, রাম সাজো প্রতিযোগীতাও অনুষ্ঠিত হয়। যে প্রতিযোগীতায় অংশগ্রহণ করে শ'য়ে শ'য়ে প্রতিযোগী। সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার বলেন সুশৃঙ্খলভাবে প্রায় ৩ হাজার সাধারণ মানুষ এই আরতিতে সামিল হয়েছিল। তিনি বলেন প্রতিবছর এই অনুষ্ঠানে মানুষের সমাগম বাড়ছে, আগামী বছর এই অনুষ্ঠানের বহর আরও বড় হবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 52427


সম্পর্কিত খবর