এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

পতিরামে দিবারাত্রী ব্যাডমিন্টন টুর্নামেন্ট

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: পতিরাম ব্যাডমিন্টন লাভার্সের উদ্যোগে দিবারাত্রী ব্যাপী ষোলো দলীয় ডাবলস ব্যাডমিন্টন টুর্নামেন্টের শুভ সূচনা হলো পতিরামে। ক্রীড়াপ্রেমীদের উৎসাহে মুখর হয়ে ওঠে টুর্নামেন্ট প্রাঙ্গণ।সপ্তম বর্ষের এই প্রতিযোগিতায় দক্ষিণ দিনাজপুর জেলার বিভিন্ন প্রান্তের খেলোয়াড়দের পাশাপাশি বিহার, মালদা, উত্তর দিনাজপুর ও শিলিগুড়ি থেকে আগত ব্যাডমিন্টন খেলোয়াড়রাও অংশগ্রহণ করেছেন, যা টুর্নামেন্টকে এক আন্তঃজেলা ও আন্তঃরাজ্য রূপ দিয়েছে। উদ্বোধনে উপস্থিত ছিলেন পতিরাম পারপতিরাম ব্যবসায়ী সমিতির সম্পাদক সাগর কুমার সরকার, বিশিষ্ট ব্যবসায়ী ও প্রাক্তন খেলোয়াড় মৃণাল কান্তি সাহা, স্থানীয় এক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্দীপ মন্ডল সহ অনেকেই। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও আগ্রহী করে তুলতেই এই দিবারাত্রী প্রতিযোগিতার আয়োজন। প্রথম দিনের উদ্বোধনী ম্যাচেই দর্শকদের মধ্যে ব্যাপক উত্তেজনা দেখা যায়। প্রথম খেলায় বালুরঘাটের রতণ ও তাঁর পার্টনার গাজোলের নিলয় ও তাঁর পার্টনারকে ১৭–১৪ ও ১৫–৬ পয়েন্টে পরাজিত করেন। খেলার গতি, কৌশল ও পারস্পরিক সমন্বয় দর্শকদের প্রশংসা কুড়িয়েছে। টুর্নামেন্ট চলাকালীন আরও হাড্ডাহাড্ডি ম্যাচ উপভোগ করার আশায় রয়েছেন ক্রীড়াপ্রেমীরা।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 31804


সম্পর্কিত খবর