এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সরস্বতী পূজা প্যান্ডেলের থিমের কার্টুন নিয়ে বিতর্ক দক্ষিণ দিনাজপুর-এ

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: সরস্বতী পূজা প্যান্ডেলের থিমের কার্টুন নিয়ে বিতর্ক দক্ষিণ দিনাজপুর-এ। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের পতিরাম গ্রাম পঞ্চায়েতের চৌমাথা মোড় এলাকায়। উল্লেখ ঐ এলাকায় রাস্ট্রবাদী ছাত্র সংগঠন বসন্ত পঞ্চমী-র দিন সরস্বতী পূজার আয়োজন করেছিল। যে পূজোর প্যান্ডেলে একাধিক কার্টুনের ছবি লাগানো রয়েছে। যার মধ্যে একটি কার্টুনের ছবি সম্প্রতি আইপ্যাক-এর অফিসে ইডির অভিযান চলাকালীন হাতে ফাইল নিয়ে থাকা মুখ্যমন্ত্রী-র ফাইলের ছবির আদলে। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের অভিযোগ মুখ্যমন্ত্রীকে অপমান করার উদ্দেশ্যেই পূজো মন্ডপের এমন থিম বানানো হয়েছে। তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সম্পাদক অমরনাথ ঘোষ বলেন সারা বাংলা জুড়ে উৎসবের মেজাজ চলছে, এখন আমরা বারবার দেখছি উৎসবের সময় বিজেপির ছাত্র সংগঠন - বিজেপির যুব সংগঠন প্রতিটি উৎসবেই আমাদের সরকারকে এবং আমাদের নেত্রী তথা মুখ্যমন্ত্রীকে কিভাবে অপমান করা যায় তার চেষ্টা করছে। তিনি অভিযোগ করে বলেন আমরা বারবার দেখেছি যখনই ভোট আসে তখনই তারা নীচু মানসিকতার পরিচয় দেয়। পূজো উদ্যোক্তাদের বক্তব্য তাদের পূজো মন্ডপ থেকে ঐ সমস্ত কার্টুনের ছবি খুলে ফেলার জন্য চাপ দেওয়া হচ্ছে। অপরদিকে এই কার্টুন বিতর্ক উঠার পর এদিন পতিরামে যান বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। এরপরেই তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অভিযোগ করে বলেন সকাল থেকেই বারবার পূজো উদ্যোক্তাদের পুলিশ তৃণমূল নেতাদের চাপে ভয় দেখিয়েছে এই পোস্টার খুলে ফেলার জন্য, অথচ এখানে কোন অসত্য বিষয় দেখানো হচ্ছে না - কারও নামও উল্লেখ করা হয়নি। সেই সঙ্গে ঐ প্যান্ডেলের উপর তিনি হামলার আশঙ্কাও প্রকাশ করেন। একইসঙ্গে এই বিষয়ে প্রয়োজনে পুলিশের বিরুদ্ধে আগামীদিনে হাইকোর্টে যাওয়ারও হুশিয়ারি দেন সুকান্ত মজুমদার।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 29026


সম্পর্কিত খবর