
দক্ষিণ দিনাজপুর: এসআইআর বিষয়ে একগুচ্ছ দাবী নিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার নির্বাচন আধিকারিকের অফিসের সামনে বিক্ষোভ দেখালো বামফ্রন্ট। বুধবার বাম নেতা কর্মীরা মিছিল করে বালুরঘাট শহর পরিক্রমা করে জেলা নির্বাচন আধিকারিকের অফিসের সামনে জমায়েত করে বিক্ষোভ প্রদর্শন করে। বিবেচনাধীন ভোটারদের বিষয়টির নিস্পত্তি না হওয়া অবধি ভোট না করার দাবী তুলেছেন বাম নেতৃত্ব। বালুরঘাটের বাম নেতা সুপ্রিয় রায় বলেন সমস্ত বিবেচনাধীন ভোটারের বিষয়টির দ্রুত নিস্পত্তি করতে হবে। তিনি বলেন স্বচ্ছ ও নির্ভুল ভোটার তালিকা নির্বাচন কমিশন প্রকাশ করবার পরে ভোট করতে হবে। তাদের দাবী না মানা হলে গণআন্দোলনের হুশিয়ারি দিয়েছেন তিনি। বিক্ষোভের পাশাপাশি বাম নেতৃত্বের দাবী সমল্বিত দাবীপত্র এদিন জেলা নির্বাচন আধিকারিকের কাছে তুলে দিয়েছে বাম নেতৃত্ব বলে এদিন জানিয়েছেন সুপ্রিয় রায়।
Total Post View : 6642