এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিজেপির জেলা কার্যালয়ে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: মানভঞ্জন করে ৩ দিন পরে বিজেপির জেলা কার্যালয়ে ফিরলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। উল্লেখ গত ১৩-ই মার্চ সাংবাদিক বৈঠক করে আচমকা জেলা সভাপতির পদ থেকে ইস্তফা দেন বিজেপির জেলা সভাপতি। স্বচ্ছ ভাবমূর্তির মানুষ হিসাবে পরিচিত এবং দক্ষ সংগঠক স্বরুপ চৌধুরী-র আচমকা পদত্যাগে শোরগোল পড়ে যায় দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক মহলে। যার পরে মাঝে ৩ দিন কেটে গেলেও বালুরঘাটে বিজেপির জেলা কার্যালয়ে দেখা যায়নি স্বরুপ চৌধুরী-কে। বিধানসভা নির্বাচনের প্রাক্কালে বিজেপির জেলা সভাপতির পদ থেকে আচমকা স্বরুপ চৌধুরী-র পদত্যাগে কার্যত মুছড়ে পড়ে বিজেপির নীচু তলার কর্মী - সমর্থকরা। যদিও সোমবার বিজেপির প্রার্থী ঘোষণার পরে নিজের মানভঞ্জন করে বিজেপির জেলা কার্যালয়ে স্বরুপ চৌধুরী ফেরেন। সে সময়ে বিজেপি কার্যালয়ে উপস্থিত কুশমন্ডি-র বিজেপি প্রার্থী তাপস চন্দ্র রায়, হরিরামপুর-এর বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার এবং বালুরঘাটের বিজেপি প্রার্থী বিদ্যুৎ কুমার রায়-কে মিষ্টিমুখও করান। যার পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে স্বরুপ চৌধুরী বলেন একটি ছোটো ভুল বোঝাবুঝি ছিল, দল তার পদত্যাগপত্র গ্রহণ করেনি, সেই দায়িত্বে আবার কাজ করার জন্য নির্দেশ দিয়েছে। উনার দাবী দক্ষিণ দিনাজপুরে ছয়টি সিট ভারতীয় জনতা পার্টি জয়লাভ করবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 34112


সম্পর্কিত খবর