এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হলো নির্বাচনের প্রস্তুতি

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বিধানসভা নির্বাচনের নির্ঘন্ট প্রকাশ হতেই দক্ষিণ দিনাজপুর জেলায় শুরু হলো নির্বাচনের প্রস্তুতি। রবিবার ভারতের মুখ্য নির্বাচন আধিকারিক বিধানসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণার পরে বালুরঘাটে জেলা সমাহর্তালয় চত্বরে থাকা বিভিন্ন সরকারি প্রকল্পের ফ্লেক্সগুলি খুলে ফেলা হয়, সরকারি হোডিং ঢেকে দেওয়ার কাজ শুরু হয়। একইসঙ্গে রবিবার সন্ধ্যা রাত্রে দক্ষিণ দিনাজপুর জেলার জেলা নির্বাচনী আধিকারিক বালা শুভ্রামনিয়ান টি সাংবাদিক বৈঠক করে জানিয়ে দেন দক্ষিণ দিনাজপুর জেলার ৬টি বিধানসভা আসন মিলিয়ে বিভিন্ন পরিসংখ্যানগত তথ্য। উনার প্রদান করা তথ্য অনুযায়ী দক্ষিণ দিনাজপুর জেলায় বর্তমান ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা ১৩৪৩। তবে অতিরিক্ত ভোট গ্রহণ কেন্দ্রের সংখ্যা বাড়বে বলে তিনি জানিয়েছেন। মহিলা ভোটগ্রহণ কেন্দ্রের সংখ্যা বর্তমানে ২৫টি হলেও সংখ্যা পরবর্তীতে বাড়তে পারে বলে তিনি জানিয়েছেন। একইসঙ্গে থাকছে প্রবীণ ভোটারদের জন্য বাড়ি থেকেই ভোটদানের সুবিধা থাকছে। তিনি জানিয়েছেন বর্তমানে দক্ষিণ দিনাজপুর জেলায় মোট ভোটারের সংখ্যা ১১ লক্ষ ৫৯৮ জন। যার মধ্যে পুরুষ ৫ লক্ষ ৬৩ হাজার ৬৮০ জন এবং মহিলা ৫ লক্ষ ৩৬ হাজার ৮৭৮ জন। সেই সঙ্গে তিনি জানান ভোটার তালিকায় পরবর্তী সময়ে যুক্ত তথ্য তিনি পরবর্তী সময়ে সংবাদমাধ্যমে জানাবেন। জানা গেছে জেলার ২টি বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র হলো বুনিয়াদপুর মহাবিদ্যালয় এবং বাকি ৪টি বিধানসভা কেন্দ্রের গণনা কেন্দ্র হলো বালুরঘাট কলেজ। জেলা নির্বাচন দপ্তর সূত্রে জানা গেছে ইতিমধ্যেই সেক্টর অফিসারদের প্রশিক্ষণ প্রদানের কাজও ইতিমধ্যেই হয়ে গেছে। বালা শুভ্রামনিয়ান টি জানিয়েছেন দক্ষিণ দিনাজপুর জেলায় ভোটগ্রহণের মোট কর্মী সংখ্যা ৬৭৬০। তিনি জানিয়েছেন নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী জেলার প্রতিটি ভোট গ্রহণ কেন্দ্রে ওয়েব কাস্টিং-এর ব্যবস্থা থাকছে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 18677


সম্পর্কিত খবর