এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

শহরতলি - গ্রামীন এলাকা, জনসংযোগে বালুরঘাটে বিজেপিকে জোর টক্কর অর্পিতা-র

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: শহরতলি - গ্রামীন এলাকা, জনসংযোগে বালুরঘাটে বিজেপিকে জোর টক্কর অর্পিতা-র। বালুরঘাটে গড় পুনুরুদ্ধারে অর্পিতা ঘুরছেন গ্রামের পর গ্রাম! আসন্ন বিধানসভা নির্বাচনের পূর্বে বিজেপির শক্ত ঘাটি বালুরঘাটে একাধারে চলছে বিজেপির বুথ বিজয় কর্মসূচী। যে কর্মসূচী ঘিরে ইতিমধ্যেই বুথে বুথে সাংগঠনিক খুঁটি সাজাতে শুরু করেছে বিজেপি। তবে এরই মাঝে বর্তমানে বিজেপির  দখলে থাকা বালুরঘাট পুনুরুদ্ধারে এসআইআর প্রক্রিয়া চলাকালীন অর্পিতা ঘোষ-কে বালুরঘাট বিধানসভার দায়িত্ব অর্পণ করে তৃণমূল কংগ্রেস। যার পরবর্তী সময়ে বালুরঘাট শহরের রাশ তৃণমূল কংগ্রেসের হাতে আনতে ইতিমধ্যেই ওয়ার্ডে ওয়ার্ডে দলীয় বৈঠক সেরেছেন রাজ্য তৃণমূল মহিলা কংগ্রেসের সিনিয়র সাধারণ সম্পাদিকা অর্পিতা ঘোষ। বালুরঘাট শহরের প্রতিটি ওয়ার্ডে  সভা করবার পাশাপাশি অর্পিতা ঘোষ বালুরঘাট বিধানসভা কেন্দ্র অভ্যন্তরস্থ ৫ নং ভাটপাড়া গ্রাম পঞ্চায়েত, চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েত, অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকায় ইতিমধ্যেই দলীয় কর্মীদের সাথে নিয়ে জনসংযোগ শুরু করেছেন। বুধবার অর্পিতা ঘোষ চিঙ্গিশপুর গ্রাম পঞ্চায়েতের শোভরা, শোভরা শ্যামপুর, চকআন্দারু গ্রামে যান, সেখানে গিয়ে তিনি কথা বলেন সাধারণ গ্রামবাসীদের সাথে। শোনেন গ্রামবাসীদের সুবিধা - অসুবিধার কথা। দক্ষিণ দিনাজপুর জেলার রাজনৈতিক বিশ্লেষকদের একাংশের মতে একদা বালুরঘাট তৃণমূল কংগ্রেসের শক্তিশালী গড় থাকলেও বর্তমানে বালুরঘাটে বিজেপির শক্তিশালী ভোট ব্যাঙ্ক রয়েছে। গত লোকসভা নির্বাচনে বালুরঘাটের বিজেপি প্রার্থী সুকান্ত মজুমদার শুধুমাত্র বালুরঘাট বিধানসভা কেন্দ্র এলাকা থেকে ৪০ হাজারেরও বেশী ভোটে এগিয়ে ছিলেন। সেই জায়গায় দাঁড়িয়ে বালুরঘাট বিধানসভা কেন্দ্রের প্রত্যন্ত এলাকাগুলিতে গিয়ে সাধারণ মানুষদের সাথে অর্পিতা ঘোষ-এর মত তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্বের সরাসরি জনসংযোগ তৃণমূল কংগ্রেসকে আসন্ন নির্বাচনে এডভান্টেজ দেওয়ার ক্ষেত্রে সহায়ক ভূমিকা পালন করবে বলে অভিমত রাজনৈতিক বিশ্লেষকদের। অর্পিতা ঘোষ জানান তারা তৃণমূল কংগ্রেসকে নিয়ে সাধারণ মানুষদের মধ্যে  উৎসাহ দেখছেন এবং এসআইআর নিয়ে বিরক্তি দেখছেন, মানুষ তাদের কাছে বলছে তাদের কি প্রয়োজন। অর্পিতা ঘোষ-এর বক্তব্য তৃণমূল কংগ্রেসের জোড়াফুলে ভোট দিয়ে বালুরঘাটে উন্নয়ন হতে পারে এটা সাধারণ মানুষরা উপলব্ধি করতে পারছেন।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 39643


সম্পর্কিত খবর