এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাট হেড পোস্ট অফিসে আতঙ্ক, তল্লাশিতে বোম স্কোয়াড ও ডগ স্কোয়াড মোতায়েন

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: ই-মেইলে আইডি মজুত থাকার সতর্কবার্তা ঘিরে চাঞ্চল্য ছড়াল বালুরঘাটে। বৃহস্পতিবার বেলা প্রায় বারোটা নাগাদ বিভাগের সার্কেল অফিস থেকে মেইল মারফত জানানো হয়, যেসব পোস্ট অফিসে পাসপোর্ট কেন্দ্র রয়েছে, সেখানে আগে থেকেই আরডিএক্স মজুত করে রেখেছে আতঙ্কবাদীরা। সতর্কতামূলক ব্যবস্থা নিতে সেই মেইল পৌঁছে যায় বালুরঘাট হেড পোস্ট অফিস-এও। মেইল পাওয়ার পরই তড়িঘড়ি পোস্ট অফিসের কাজকর্ম বন্ধ করে চত্বর খালি করে দেন কর্তৃপক্ষ। বিষয়টি সঙ্গে সঙ্গে জানানো হয় পুলিশকে। মুহূর্তের মধ্যে বিশাল পুলিশ বাহিনী এসে ঘিরে ফেলে পোস্ট অফিস চত্বর। মাইকিং করে আশপাশের সাধারণ মানুষকে সতর্ক করা হয়। ঘটনাস্থলে পৌঁছে যায় বোম স্কোয়াডের দল। শুরু হয় চিরুনি তল্লাশি। তল্লাশি অভিযানে কাজে লাগানো হয় পুলিশের স্লিপার ডগও। পোস্টমাস্টার সুবল চন্দ্র বিশ্বাস জানান, সাড়ে বারোটা থেকে আড়াইটার মধ্যে পাসপোর্ট কেন্দ্রযুক্ত সমস্ত পোস্ট অফিস খালি করার নির্দেশ দেওয়া হয়েছিল। দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশের ডিএসপি বিক্রম প্রসাদ বলেন, নিরাপত্তা নিশ্চিত করতেই গোটা এলাকা ঘিরে তল্লাশি চালানো হচ্ছে এবং ই-মেইলের উৎস খতিয়ে দেখা হচ্ছে। খবর লেখা পর্যন্ত কোনও সন্দেহজনক বস্তু উদ্ধার হয়নি।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 35162


সম্পর্কিত খবর