
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটে পথ চলা শুরু করল এক্সোটিক ট্রাভেলস। উল্লেখ এক্সোটিক ট্রাভেলস দীর্ঘদিন ধরে পর্যটন ব্যবসার সঙ্গে যুক্ত একটি বানিজ্যিক সংস্থা। সূত্র মারফৎ জানা গেছে সংস্থাটি দেশের বিভিন্ন পর্যটন স্থলে ভ্রমনের ব্যবস্থা করবার পাশাপাশি বিদেশেও ভ্রমণের আয়োজনের করে আসছে দশকেরও বেশী সময় ধরে। এদিনের এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্থার কর্ণধার সোমনাথ মুখার্জি, বালুরঘাটে এক্সোটিক ট্রাভেলস-এর দায়িত্বপ্রাপ্ত কর্ণধার পার্থ সিংহ। এছাড়াও উপস্থিত ছিলেন অমর সিংহ, এন্টনি সিংহ রায় প্রমুখ বিশিষ্ট ব্যক্তিবর্গ। উদ্ভোধনী অনুষ্ঠানটি পরিচালনা করেন শিক্ষিকা তথা সঞ্চালিকা দেবস্মিতা দে। পার্থ সিংহ বলেন বালুরঘাট তথা দক্ষিণ দিনাজপুর জেলার ভ্রমণপিপাসু মানুষদের ভ্রমণ তৃষ্ণা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এক্সোটিক ট্রাভেলস। তিনি বলেন দেশের পর্যটনস্থলগুলিকে দেশবাসীর কাছে তুলে ধরবে এক্সোটিক ট্রাভেলস। সোমনাথ মুখার্জি জানিয়েছেন এক দশকেরও বেশী সময় ধরে সুনামের সঙ্গে পরিবার পর্যটকদের সুষ্ঠ পরিষেবা প্রদান করে চলেছে এক্সোটিক ট্রাভেলস।
Total Post View : 19914