এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

যত্রতত্র আবর্জনা ফেললে কড়া জরিমানা, বালুরঘাটে সাধনা মোড় এলাকার তৃপ্তি কেবিনের সামনে বসল সিসিটিভি

...

Suryasikha News Admin


বর্ণালী রায় ; দক্ষিণ দিনাজপুর: বালুরঘাটের সাধনা  মোড়  এলাকায় যত্র তত্র আবর্জনা ফেলা বন্ধ করতে বসল সিসিটিভি ক্যামেরা। উল্লেখ বালুরঘাট পৌর এলাকাকে জঞ্জালমুক্ত রাখতে বালুরঘাট পৌরসভার পক্ষ থেকে অতীতে ঢালাও প্রচার চালানো হয়। যদিও তারপরেও বালুরঘাট শহরের সাধনা মোড় সংলগ্ন ব্যস্ততম রাস্তার এক অংশে বেশ কিছু মানুষ আবর্জনা ফেলছিলেন। যে আবর্জনা ফেলা নিয়ে স্থানীয় বাসিন্দারা এবং স্থানীয় দোকানদাররা বালুরঘাট পৌরসভার দ্বারস্থ হন। যার পরে নড়েচড়ে বসে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। শুক্রবার বালুরঘাট পৌরসভার পৌরাধ্যক্ষ পরিষদের সদস্য মহেশ পারেখ-কে সাথে নিয়ে ঘটনাস্থল পরিদর্শনে যান বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা। পাশাপাশি আবর্জনা ফেলা রুখতে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ সেখানে সিসিটিভি লাগিয়ে দেয়। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান সুরজিৎ সাহা বলেন রাস্তা বা কোথাও আবর্জনা ফেলা যাবে  না। তিনি জানান যত্র তত্র আবর্জনা ফেললে বালুরঘাট পৌরসভা এক হাজার থেকে এক লক্ষ টাকা ফাইন করবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 21766


সম্পর্কিত খবর