
দক্ষিণ দিনাজপুর: কোন সিন্ডিকেট রাজ বরদাস্ত করা যাবে না, রেলের স্টপেজের উদ্বোধনী অনুষ্ঠানে কড়া হুশিয়ারি বালুরঘাটের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ড: সুকান্ত মজুমদার-এর। উল্লেখ বালুরঘাট - একলাখি রেলপথে রামপুর বাজার স্টেশনের অবস্থান গুরুত্বপূর্ণ। বোল্লা, বাউল, ফুলবাড়ি সহ একাধিক এলাকার প্রচুর মানুষ এই রামপুর বাজার রেল স্টেশনের উপরে নির্ভরশীল। রেলের রেক পয়েন্টও রয়েছে এই রেল স্টেশন চত্বরে। যদিও বালুরঘাট - শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনটি এতদিন রামপুর বাজার স্টেশনে স্টপেজ দিত না। ফলে সাধারণ মানুষদের সমস্যা ছিল। সাধারণ মানুষদের অসুবিধার কথা শুনে রামপুর বাজার স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেনের স্টপেজের জন্য রেল দপ্তরে যোগাযোগ করেন। রেলের পক্ষ থেকে অনুমোদন পাওয়ার পর মঙ্গলবার রামপুর বাজার স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেসের স্টপেজের উদ্বোধন করেন সুকান্ত মজুমদার। এদিন এই স্টপেজের উদ্বোধনী অনুষ্ঠানে সুকান্ত মজুমদার নিজের বক্তব্য স্পষ্ট বলেন কোন ধরনের সিন্ডিকেট রাজ আমরা কিন্তু মানব না, সুকান্ত মজুমদার-এর পয়সার দরকার নেই, কারো পয়সা খেতেও আমি দেব না। রেল স্টেশন চত্বরে আইন শৃঙ্খলা বজায় রাখার বিষয়ে দায়িত্ব আরপিএফ-কে মনে করিয়ে দিয়ে সুকান্ত মজুমদার বলেন এখানে যারা কাজ করবেন, সততার সাথে কাজ করুন নিয়মের সাথে কাজ করুন। সুকান্ত মজুমদার বলেন কোন মাইকেলালের ক্ষমতা নেই যে বলবে সুকান্ত মজুমদার দুর্নীতিগ্রস্ত - সুকান্ত মজুমদার কারো পয়সা খেয়েছে। তিনি বলেন বিকশিত বাংলা তৈরী করতে হবে তবেই বিকশিত ভারত হবে। এদিন রামপুর বাজার স্টেশনে বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ট্রেন প্রথমবার স্টপেজ দেওয়ার পর সুকান্ত মজুমদার সবুজ পতাকা দেখালে ফের শিলিগুড়ি অভিমুখে রওনা দেয় বালুরঘাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস। স্টেশন চত্বর তখন সাধারণ মানুষদের বন্দেমাতরম্ ধ্বনিতে মুখরিত।
Total Post View : 36322