এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

গ্রামবাসীদের প্রয়োজনীয়তাকে প্রাধান্য বিধায়ক অশোক-এর, বালুরঘাটে উদ্বোধন হলো কনক্রিট রাস্তা

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: গ্রামবাসীদের প্রয়োজনীয়তাকে প্রাধান্য বিধায়ক অশোক-এর, বালুরঘাটে উদ্বোধন হলো কনক্রিট রাস্তা। উল্লেখ দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট ব্লকের অমৃতখন্ড গ্রাম পঞ্চায়েতের ১০৯ নং বুথ এলাকার শালগ্রামে একটি রাস্তা দীর্ঘদিন ধরে প্রায় চলাচলের অযোগ্য অবস্থায় ছিল। গ্রামবাসীরা তাদের সমস্যার কথা বালুরঘাটের বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী-কে জানিয়েছিলেন। যার পরেই বিধায়ক নিজের বিধায়ক তহবিল থেকে রাস্তা নির্মাণের জন্য অর্থ বরাদ্দ করেন। এরপরে ৪ লক্ষ ৪৪ হাজার ৩০১ টাকা খরচ করে নির্মিত হয় রাস্তা। শুক্রবার ফিতা কেটে রাস্তাটির উদ্বোধন করেন বিধায়ক ড: অশোক কুমার লাহিড়ী। প্রসঙ্গত উল্লেখ যে, বিগত সময়ে একইভাবে গ্রামবাসীদের প্রয়োজনীয়তাকে প্রাধান্য দিয়ে সোলার মাধ্যমে জলসেচের ব্যবস্থা করতে দেখা গিয়েছিল বালুরঘাটের বিধায়ককে। অশোক কুমার লাহিড়ী বলেন আমি শাসক দলকে অনুরোধ করব একটু চোখ দিন, আমার এই সামান্য টাকায় কি করব, দায়িত্বটা তো আপনাদের। উনার বক্তব্য রাস্তা নির্মাণের ফলে গ্রামবাসীদের দুর্গতি কম হবে, তাতেই উনার আনন্দ।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 17542


সম্পর্কিত খবর