
দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করলেন সুরজিৎ সাহা এবং ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করলেন মুনমুন কর। উল্লেখ বালুরঘাট পৌরসভার বিগত চেয়ারম্যান অশোক কুমার মিত্র-র বিরুদ্ধে বালুরঘাট পৌরসভার ১৪ জন কাউন্সিলার অনাস্থা প্রস্তাব প্রকাশ করার পর থেকে দক্ষিণ দিনাজপুর জেলায় শোরগোল পড়ে যায়। যার কিছুদিন পরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান-এর পদ থেকে অশোক কুমার মিত্র ইস্তফা দিলে কার্যত শিকেয় উঠে বালুরঘাট পৌরসভার কাজকর্ম। দক্ষিণ দিনাজপুর জেলার সদর বালুরঘাটের চেয়ারম্যান কে হবে তা নিয়ে এরপরেই জেলা জুড়ে শুরু হয় গুঞ্জন। যদিও সমস্ত গুঞ্জনের অবসান ঘটিয়ে ২৫টি ওয়ার্ড বিশিষ্ট বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান এবং দীর্ঘদিন ধরে ফাঁকা হয়ে থাকা ভাইস চেয়ারম্যান পদে কে বসবেন তা তৃণমূল কংগ্রেসের রাজ্য নেতৃত্ব জানিয়ে দেয় দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে। এরপরে বালুরঘাট পৌরসভার তৃণমূল কংগ্রেসের কাউন্সিলাররা তাদের সমর্থনের ভিত্তিতে বালুরঘাট শহরের ৮নং ওয়ার্ডের কাউন্সিলার সুরজিৎ সাহা-কে চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করেন। যার পরে বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান শপথ গ্রহণ করেন যথাক্রমে সুরজিৎ সাহা। এরপরে দীর্ঘদিন ধরে ফাঁকা পড়ে থাকা বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান পদে মুনমুন কর বালুরঘাট পৌরসভার ভাইস চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণ করেন। বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান হিসাবে শপথ গ্রহণের পর সুরজিৎ সাহা সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে জানান অসম্পূর্ণ থাকা কাজ দ্রততার সাথে করায় লক্ষ্য। তিনি জানান উন্নয়নের কাজকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি হাউস ফর অল, বৃদ্ধভাতা-র মত আটকে থাকা কাজগুলিকে দ্রুত সমাপ্ত করবেন তিনি। সেই সঙ্গে সমস্ত কাউন্সিলারদের একসাথে নিয়ে কাজ করার বার্তা দিয়েছেন তিনি। দক্ষিণ দিনাজপুর জেলার তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন দলের সিদ্ধান্ত মেনে চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সর্বসম্মতিক্রমে পাশ হয়েছে। তিনি জানান সমস্ত কাউন্সিলরা দলের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে।
Total Post View : 31876