এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বালুরঘাট হাসপাতালে শুরু হতে চলেছে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: বালুরঘাট হাসপাতালে শুরু হতে চলেছে সান্ধ্যকালীন আউটডোর পরিষেবা। প্রতিদিনের দিনের বেলার পাশাপাশি আপাতত সপ্তাহে ৬দিন মিলবে সান্ধ্যকালীন পরিষেবা। উল্লেখ প্রতিদিন দূরদূরান্ত থেকে প্রচুর সাধারণ মানুষ বালুরঘাট হাসপাতালের ওপিডি থেকে চিকিৎসা পরিষেবা গ্রহণ করতে আসেন। এতদিন বালুরঘাট হাসপাতালের ওপিডি-তে চিকিৎসা পরিষেবা প্রদানের কাজ চলত সকাল ৯টা দুপুর ২টা অবধি। তবে এবার স্বাস্থ্য দপ্তরের নির্দেশে বালুরঘাট হাসপাতালে সান্ধ্যকালীন ওপিডি পরিষেবা চালু হতে চলেছে। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠক করে হাসপাতালে সান্ধকালিন ওপিডি পরিষেবা চালু হতে চলার বিষয়টি জানান দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ড: সুদীপ দাস। তিনি জানান সপ্তাহে ৬ দিন বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা অবধি ওপিডি পরিষেবা শুরু হবে শুক্রবার থেকে। তিনি জানান আপাতত সপ্তাহের মঙ্গলবার ও শুক্রবার  মেডিসিন, সোমবার ও বুধবার  পেডিয়াস্টিক এবং বৃহস্পতিবার ও শনিবার  গাইনোকলিজস্ট বিভাগের চিকিৎসা পরিষেবা মিলবে বালুরঘাট হাসপাতালের ওপিডি থেকে। তবে এই চিকিৎসা পরিষেবা সন্ধ্যা ৬টা অবধি মিললেও সান্ধ্যকালীন এই চিকিৎসা পেতে হলে বিকাল সাড়ে পাঁচটার মধ্যে টিকিট সংগ্রহ করতে হবে রুগীদের। স্বাস্থ্য দপ্তরের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ মানুষরা। সাধারণ মানুষদের বক্তব্য এতে আরও বেশী সংখ্যক মানুষ সরকারি হাসপাতালের ওপিডি থেকে চিকিৎসা পরিষেবা পাবে। দক্ষিণ দিনাজপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডা: সুদীপ দাস জানিয়েছেন যদি দেখা যায় ভাল সাড়া পাওয়া যাচ্ছে, মানুষরা আসছে তবে আগামীদিনে সান্ধকালীন সময়ে আরও অন্যান্য বিভাগের চিকিৎসা পরিষেবা প্রদানের বিষয়টি তারা চিন্তাভাবনা করবেন।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 56661


সম্পর্কিত খবর