এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

বিজেপির ফ্লেক্স - পতাকা ছেড়ার অভিযোগ বালুরঘাটে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: দিন কয়েক পরেই অনুষ্ঠিত হবে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের প্রথম দফার নির্বাচন, নির্বাচন উপলক্ষ্যে রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে দলীয় প্রচারের জন্য বালুরঘাট শহরের বেশীরভাগ এলাকায় লাগানো হয়েছে হোডিং, ফ্লেক্স - দলীয় পতাকা। এবার সেই প্রচারের ফ্লেক্স ছিড়ে ফেলা এবং বিজেপির দলীয় পতাকা খুলে ফেলে দেওয়ার অভিযোগ উঠল। বালুরঘাট শহরের বিজেপি নেতৃত্বের অভিযোগ গত ১৬-ই এপ্রিল বালুরঘাট শহরের ৭ নং ওয়ার্ডে এবং ২৩নং ওয়ার্ডে তাদের প্রার্থীর সমর্থনে লাগানো প্রচারের ফ্লেক্স ছিড়ে দিয়েছে দুস্কৃতিরা। সেই সঙ্গে বালুরঘাট শহরের ১৮নং ওয়ার্ডে এবং ১৯নং ওয়ার্ড এলাকাতেও বিজেপির দলীয় পতাকা ছিড়ে ফেলে দেয় দুস্কৃতিরা বলে অভিযোগ। বিজেপির পক্ষ থেকে দাবী করা হয়েছে তাদের দলীয় পতাকা ও ফ্লেক্স ছিড়ে দেওয়ার এহেন ঘটনা নতুন নয়, তাদের দাবী গত ১৫-ই এপ্রিল বালুরঘাট শহরের ২৫নং ওয়ার্ড এলাকাতেও বিজেপির ফ্লেক্স ছিড়ে দেয় দুস্কৃতিরা। ঘটনায় বিজেপির পক্ষ থেকে বালুরঘাট থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে ঘটনার তদন্ত শুরু করেছে বালুরঘাট থানার পুলিশ।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 9455


সম্পর্কিত খবর