
দক্ষিণ দিনাজপুর: তপন আসনে জয়লাভ করতে মরিয়া তৃণমূল কংগ্রেস, চিন্তামনি-র হয়ে প্রচারে আদিবাসী নেত্রী জোৎস্না মান্ডি। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার তপন বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামনি বিহা-র সমর্থনে নির্বাচনী প্রচার করেন জোৎস্না মান্ডি। তিনি চিন্তামনি বিহা-কে সাথে নিয়ে দলীয় কর্মী সহযোগে জলঘর গ্রাম পঞ্চায়েত এলাকায় প্রচার চালান। কথা বলেন সাধারণ মানুষদের সাথে, ২টি পথ সভাতেও উপস্থিত থাকেন। পাশাপাশি তপন বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ১০নং মালঞ্চা গ্রাম পঞ্চায়েতের বালাপুর বাজার এলাকাতেও তিনি নির্বাচনী সভা করেন। উপস্থিত ছিলেন তপন ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত ধর। তৃণমূল কংগ্রেস প্রার্থী চিন্তামনি বিহা বলেন এখানকার রাস্তাঘাট কাচা ছিল, এখানকার মা বোনরা অসুস্থ হলে তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা ছিল না, তৃণমূল কংগ্রেস পরিচালিত সরকার ক্ষমতায় আসার পর এই এলাকার চিত্র বদলে গেছে। তিনি দাবী করেন তিনি জেলা সভাধিপতি হওয়ার অর এই এলাকায় একাধিক বড় বড় রাস্তাঘাট তিনি নির্মাণ করিয়েছেন। জোৎস্না মান্ডি এদিন তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু-র বিরুদ্ধে তোপ দেগে বলেন বিজেপি বিধায়ক ৫ বছর মানুষের পাশে ছিলেন না, যা উন্নয়ন করেছে তৃণমূল কংগ্রেস করেছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়-এর নেতৃত্বে উন্নয়নের কাজগুলি হয়েছে, যে কাজগুলি মানুষের চাহিদা আছে সেই কাজগুলি আগামীদিনে পূরণ করব। পাশাপাশি চিন্তামনি বিহা-র সমর্থনে বলেন চিন্তামনি বিহা সভাধিপতি হিসাবে অনেক কাজ করেছেন এবং বিধায়ক হওয়ার পর তার মাধ্যমে আরও অনেক কাজ হবে। অপরদিকে তপনের বিজেপি প্রার্থী বুধরাই টুডু-র বক্তব্য তৃণমূল কংগ্রেসই মানুষের পাশে ছিল না, চুরি করতে ব্যাস্ত ছিল। তিনি পাল্টা অভিযোগ করে বলেন তিনি কেন্দ্র থেকে অনেক ফান্ড নিয়ে আসার চেষ্টা করেছিলেন কিন্তু রাজ্য সরকার এবং স্থানীয় প্রশাসন উন্নয়নের কাজ করতে দেয়নি।
Total Post View : 34745