এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

রাজনাথ-এর সিংহনাদ, বিজেপির সরকার তৈরীর পর আইন - শৃঙ্খলা হাতে নিতে গেলে চলবে বুলডোজার

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: কুমারগঞ্জের রোড শো থেকে রাজনাথ সিং-এর সিংহনাদ, বললেন বিজেপির সরকার তৈরী হলে যে আইন শৃঙ্খলা হাতে নিতে যাবে তার উপর চলবে বুলডোজার। কুমারগঞ্জের বিজেপি প্রার্থীর সমর্থনে রোড শো করলেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং। বুধবার হেলিকপ্টারে চেপে তিনি কুমারগঞ্জে পৌছান। এরপরে তিনি কুমারগঞ্জের বিজেপি প্রার্থী শুভেন্দু সরকার-কে সাথে নিয়ে গাড়িতে চেপে রোড শো করেন। সঙ্গে ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। এদিন কুমারগঞ্জের নাককাটি এলাকা কুমারগঞ্জ বাসস্ট্যান্ড হয়ে পেট্রোল পাম্প অবধি রোড শো করেন রাজনাথ সিং। এদিন প্রতিরক্ষা মন্ত্রীকে দেখতে রাস্তার দুধারে নামে জনতার ঢল। রোড শো চলাকালীন মাইক হাতে শিক্ষক নিয়োগ নিয়ে দুর্ণীতির প্রসঙ্গ টেনে রাজ্য সরকারকে আক্রমণ করে রাজনাথ সিং বলেন হাজার নিয়োগ এখানে বাতিল হয়েছে, কোটি কোটি টাকার দূর্ণীতি সামনে এসেছে, শুধু বাংলার জনতা নয় গোটা ভারতবর্ষের জনতা দেখেছে। সেই সঙ্গে পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টির সরকার তৈরী হলে যোগ্যতার ভিত্তিতে চাকরি মিলবে - টাকা পয়সার বিনিময়ে নয়। তিনি বলেন যে সমস্ত রাজ্যে ভারতীয় জনতা পার্টির সরকার আছে সেখানে দ্রুত উন্নয়ন হয়েছে। রাজনাথ সিং বলেন এই লড়াই আপনাদের অস্তিত্বের লড়াই। রাজ্যের দেনার প্রসঙ্গ তুলেও তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকারকে আক্রমণ করেন রাজনাথ সিং। তিনি বলেন ভারতীয় জনতা পার্টির সরকার তৈরী হলে আইন শৃঙ্খলা ব্যবস্থা মজবুত করা হবে, যে আইন শৃঙ্খলা হাতে নিতে যাবে তার উপরে বুলডোজার চলবে।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 16142


সম্পর্কিত খবর