
দক্ষিণ দিনাজপুর: হুড খোলা গাড়িতে জমকালো প্রচার হেভিওয়েট তৃণমূল প্রার্থীর, হরিরামপুরে মোটরসাইকেলে চেপে বিপ্লব মিত্র-র সমর্থনে প্রচারে কর্মী - সমর্থকরা। বুধবার দুপুরে হরিরামপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র যান বংশীহাড়ি ব্লকের ডিটলহাট এলাকায়। সেখানে গিয়ে তিনি কালী মন্দিরে পূজো দিয়ে নির্বাচনী প্রচার শুরু করেন। এলাকার ব্যবসায়ী ও দোকানদারদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন। তাঁদের কাছে গিয়ে তিনি নিজের পক্ষে ভোট প্রার্থনা করেন এবং এলাকার উন্নয়ন সংক্রান্ত বিভিন্ন আশ্বাস তুলে ধরেন। প্রার্থীর উপস্থিতিতে বাজার এলাকাজুড়ে কৌতূহলী মানুষের ভিড় লক্ষ্য করা যায়। এরপর শুরু হয় জমজমাট প্রচার পর্ব। হুড খোলা গাড়িতে চড়ে এবং শতাধিক মোটরবাইক নিয়ে বিশাল র্যালি সহকারে বংশীহারী ব্লকের এলাহাবাদ অঞ্চলের বিভিন্ন গ্রাম ও এলাকায় প্রচার সারেন তিনি। র্যালির সঙ্গে তৃণমূল কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। তৃণমূল কংগ্রেস প্রার্থী বিপ্লব মিত্র-র বক্তব্য প্রচারে তিনি সাধারণ মানুষদের ভালো সাড়া পাচ্ছেন, সাধারণ মানুষরা তাকে উত্তরীয় পরিয়ে অভ্যর্থনা জানাচ্ছেন। তিনি দাবী করেন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যা করেছে তার জন্য সাধারণ মানুষরা সবাই মমতা বন্দ্যোপাধ্যায়-কেই সমর্থন করবে। সেই সঙ্গে নিজে প্রচুর ভোটের ব্যবধানে জিতবেন বলেও দাবী করেন।
Total Post View : 26071