এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

ফের চলন্ত ট্রেনে আগুন মালদায়

...

Suryasikha News Admin


সূর্যশিখা নিউজ ডেস্ক: ফের চলন্ত ট্রেনে আগুন-আতঙ্ক। সকাল সাড়ে ৯টা নাগাদ মালদা টাউন ও চামাগ্রাম স্টেশনের মাঝে কুলিক এক্সপ্রেসের চাকায় আগুন দেখতে পাওয়া যায়। উত্তর দিনাজপুরের রাধিকাপুর স্টেশন থেকে ছেড়ে রায়গঞ্জ হয়ে কলকাতা যাচ্ছিল কুলিক এক্সপ্রেস। মালদা টাউন স্টেশন ছাড়ার পর, ট্রেনের চাকায় আগুন দেখে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়ায়। প্রাণভয়ে অনেকেই ট্রেন থেকে নেমে পড়েন।ট্রেনটিকে চামাগ্রাম স্টেশনে কিছুক্ষণ দাঁড় করিয়ে প্রাথমিক মেরামতি করা হয়। এরপর নিউ ফরাক্কা স্টেশনে নিয়ে গিয়ে স্থায়ী মেরামতির কাজ শুরু করেন রেল কর্মীরা। রেল সূত্রে খবর, ট্রেনের ব্রেক শ্যু থেকে আগুন ছড়ায়। 

Tag:

Total Post View : 69083


সম্পর্কিত খবর