এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

মন্ত্রী বিপ্লব মিত্র-র হাত ধরে গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের কালীপূজোর খুঁটিপূজা

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ শারদোৎসবে কৈলাস অভিমুখে দেবী দুর্গার গমনের পরই দক্ষিণ দিনাজপুর জেলার খ্যাতনামা তরুণের আহ্বান ক্লাবের কালী পূজোর খুঁটি পূজো অনুষ্ঠিত হলো। উল্লেখ গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাব পশ্চিমবঙ্গ সরকারের ক্রেতা সুরক্ষা দপ্তরের মন্ত্রী বিপ্লব মিত্র-র ক্লাব হিসাবে কার্যত সর্বজন বিদিত। সুতরাং স্বাভাবিকভাবেই বৃহস্পতিবার তরুণের আহ্বান ক্লাবের খুঁটি পূজোয় দেখা গেল মন্ত্রী বিপ্লব মিত্র-কে। পুরোহিত সহযোগে মন্ত্রোচ্চারণের মধ্য দিয়ে মন্ত্রী বিপ্লব মিত্র-এর হাত ধরে এদিন খুঁটি পূজো সম্পন্ন হয় গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের। উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহা।

উল্লেখ চলতি বছরে গঙ্গারামপুরের তরুণের আহ্বান ক্লাবের শ্যামা পূজো ৫৪তম বর্ষে। মন্ডপ সজ্জায় দর্শনার্থীদের চমক দেওয়ার কারণে চলতি বছরে তরুণের আহ্বান ক্লাবের পূজোর থিম কি সেই বিষয়ে ক্লাবের কর্মকর্তারা কার্যত সংবাদমাধ্যমের সামনে স্পষ্টভাবে মুখ খুলতে না চাইলেও জানা গেছে এবার তাদের মন্ডপ সজ্জায় স্থান পেতে চলেছে টেরাকোটা শিল্প। জানা গেছে মন্ডপ সজ্জার দায়িত্বে রয়েছেন মেদিনীপুরের শিল্পী, প্রতিমা গড়ছেন নয়া বাজারের মৃৎ শিল্পী। পূজো উপলক্ষ্যে থাকছে বস্ত্র বিতরণের মত সমাজ সেবা মূলক কাজ, থাকছে জৌলুসময় সাংস্কৃতিক অনুষ্ঠান, জানিয়েছেন মন্ত্রী বিপ্লব মিত্র। বিপ্লব মিত্র বলেন এই পূজোর পরিচিতি আমাদের উত্তরবঙ্গের মানুষের কাছে আছে, এই পূজোর প্রতি আমাদের জেলার মানুষের আকর্ষণ থাকে।

Tag:

Total Post View : 225


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর