এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

নির্বাচনী প্রচারে অভিনেতা মিঠুনের ডায়লগে বদল, তুফান আসার পর - তুফান চলে যাওয়ার ফলাফলও এবার মিঠুনের ডায়লগে

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুর: নির্বাচনী প্রচারে অভিনেতা মিঠুনের ডায়লগে বদল, তুফান আসার পর - তুফান চলে যাওয়ার ফলাফলও এবার মিঠুনের ডায়লগে। সিনেমার স্ক্রিনে বা নির্বাচনী প্রচারে বক্তব্য রাখতে উঠে মিঠুন চক্রবর্তী-র মুখে সিনেমার ডায়লগ বহুবার শোনা গেছে। পূর্বে বহুবার অভিনেতা মিঠুন চক্রবর্তী-কে বলতে শোনা গেছে নাম তুফান - বছরে এক আধবার আসি, যখন আসি তখন তুফান উঠে -প্রলয় আসে। তবে তুফান আসার সেই ডায়লগের সঙ্গে এবার যুক্ত হলো আরও একটি লাইন। সেটি হলো তুফান যখন যায় যারা নিজেকে ভগবান মনে করে তাদের অস্তিত্ব উড়িয়ে দিয়ে যায়। হরিরামপুর এএসডিএম হাই স্কুলের মাঠে সোমবার হরিরামপুরের বিজেপি প্রার্থী দেবব্রত মজুমদার-এর সমর্থনে নির্বাচনী জনসভা করেন অভিনেতা তথা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। এদিনের জনসভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার বিজেপির জেলা সভাপতি স্বরুপ চৌধুরী। তিনি বলেন এইবারের ভোটে যদি আমরা না আসি তাহলে আর মনেহয় আমরা পশ্চিমবঙ্গে থাকতে পারব না। তিনি বলেন বিরাট বড় ষড়যন্ত্র চলছে পশ্চিমবঙ্গকে পশ্চিম বাংলাদেশ করে দেওয়ার। তিনি বলেন ৫০০০০ স্কুল আছে আমাদের, ১৬৫ কোটি টাকা দিলে সুন্দরভাবে চলতে পারে। কিন্তু সেই টাকা দেওয়া হচ্ছে না, ক্লাবকে টাকা দেওয়া হচ্ছে। অভিযোগ তোলার পাশাপাশি বিজেপি ক্ষমতায় এলে ৫০ হাজার স্কুলকে ভালভাবে দাঁড় করানোর প্রতিশ্রুতি দেন। তিনি বলেন আমরা ভারতীয় মুসলমানদের বিরুদ্ধে নয় কিন্তু দেশে থেকে যারা দেশের ক্ষতি করে আমরা তাদের বিরুদ্ধে। রাজ্যে বিজেপি ক্ষমতায় এলে অন্নপূর্ণা ভান্ডার চালু করে মহিলাদের মাসিক ৩০০০ টাকা করে দেওয়ারও প্রতিশ্রুতি দেন। তিনি বলেন যতগুলি বিজেপি শাসিত রাজ্য আছে সেখানে প্রত্যেক মহিলাদের ৩০০০ টাকা দেওয়া হয়, আমরা ইতিমধ্যেই দিচ্ছি।

Tag: Breaking news, Today news, Suryasikha news

Total Post View : 32021


সম্পর্কিত খবর