এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ যুবক

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ মাছ ধরতে গিয়ে বজ্রাঘাতে মৃত ২ যুবক। মৃত দুই যুবক একই পরিবারের। রবিবার এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহাড়ি ব্লকের এলাদাবাদ গ্রাম পঞ্চায়েতের ধুতুরা গ্রামের। উল্লেখ দিন দুয়েক ধরে দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে শুরু হয়েছে বৃষ্টিপাতের পাশাপাশি বজ্রপাত। যার মধ্যে রবিবার সকালে ধুতুরা গ্রামের একই পরিবারের ২ জন যুবক যথাক্রমে রাকিব হুসেন (২২) ও সোহেল রাণা (১৯) মাছ ধরতে যায়। সেখানে বজ্রপাত হয়। বজ্রাঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় ২ যুবকের। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা ঐ ২ যুবককে উদ্ধার করে রশিদপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা ঐ ২ যুবককে মৃত বলে ঘোষণা করে। একই পরিবারের ২ যুবকের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Tag:

Total Post View : 256


সম্পর্কিত খবর