
বর্ণালী রায়; দক্ষিণ দিনাজপুর: সরকারি ন্যায্য মূল্যের দোকান থেকে খাদ্য সামগ্রী না পেয়ে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। এই ঘটনা দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট শহরের সুকান্ত কলোনী এলাকার। উল্লেখ ক্ষুদিরাম মোড় এলাকায় দীর্ঘদিন ধরে একটি পশ্চিমবঙ্গ সরকারের ন্যায্য মূল্যের রেশন দোকান রয়েছে। স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে ঐ রেশন দোকানটি পরিচালনা করতেন সমীরণ কান্তি গুহ নামের এক ব্যক্তি। কিছুদিন পূর্বে ঐ সমীরণ কান্তি গুহ-র মৃত্যু হয়। বর্তমানে অন্য একজন যুবক ঐ রেশন দোকানটি পরিচালনা করছেন বলে স্থানীয় সূত্রে খবর। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ বেশ কিছুদিন ধরে তারা ঐ রেশন ডিলারের কাছ থেকে সরকার কর্তৃক প্রদত্ত ন্যায্য খাদ্য সামগ্রী পাচ্ছেন না। স্থানীয় বাসিন্দা অসিত কুমার দাস বলেন, আমাদের সমস্যা - আমরা দরিদ্র মানুষ। উনার অভিযোগ ঐ রেশন ডিলারের পক্ষ থেকে বেশ কিছুদিন ধরে তাদেরকে বলা হচ্ছে খাদ্য সামগ্রীর ঘাটতি রয়েছে, আমাদেরকে হাতে স্লিপ ধরিয়ে দেওয়া হচ্ছে। এদিন সকালে ঐ রেশন ডিলারের পক্ষ থেকে সুকান্ত কলোনী এলাকার বাসিন্দাদের রেশন সামগ্রী দিতে গেলে অনেক স্থানীয় বাসিন্দা রেশন সামগ্রী না পেয়ে রেশন ডিলারের লোকেদের ঘিরে বিক্ষোভ দেখায়। অপরদিকে রেশন ডিলারের পক্ষে রাকেশ বিশ্বাস বলেন আমি তাও বললাম শুক্রবারের দিন এসে আমি মাল দেবো তবুও ওরা শুনছে না, বলছে যে আজকেই দিতে হবে। স্থানীয় বাসিন্দাদের বক্তব্য রেশন সামগ্রী নিয়ে এই সমস্যা বেশ কয়েকমাস ধরে চলছে, পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তর তাদের সমস্যা মেটাক।
Total Post View : 28790