
দক্ষিণ দিনাজপুর: বাচিক শিল্প প্রতিষ্ঠান কথক-এর উদ্যোগে অনুষ্ঠিত হলো সঞ্চালনা ও আবৃত্তি-র কর্মশালা। দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। এদিনের এই কর্মশালায় প্রায় 35 জন সঞ্চালক ও আবৃত্তি শিল্পী অংশগ্রহণ করে বলে জানা গেছে। প্রায় তিন ঘন্টার এই কর্মশালায় সুর ও স্বরের মেলবন্ধন, সঞ্চালনা ও আবৃত্তির ব্যাকরণ, প্রকরণ, উচ্চারণের বিভিন্ন দিক, বিভিন্ন প্রকার মাইক্রোফোনের ব্যবহার ইত্যাদি নিয়ে আলোচনা হয়। কর্মশালায় প্রশিক্ষক হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সঞ্চালক ও আবৃত্তি শিল্পী সুবীর ভট্টাচার্য। কথক-এর পক্ষ থেকে অন্যতম উদ্যোক্তা তুহিনশুভ্র মন্ডল জানান ' সঞ্চালনা ও আবৃত্তির গুণমান উন্নীতকরণে কথক সবসময় চেষ্টা করে থাকে, এই কর্মশালা তারই অঙ্গ। এই কর্মশালায় অংশ নেওয়া শিক্ষার্থীরা উপকৃত হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
Total Post View : 18924