এই মুহূর্তে এই বাংলায় জেলার খবর ভারতবর্ষ-বিশ্ব টুকরো খবর রকমারি জ্যোতিষ তন্ত্র-মন্ত্র যোগাযোগ বিজ্ঞাপন
×

সিভিক ভলেন্টিয়ার্সদের সুবিধার্থে বালুরঘাটে বিশ্রাম কক্ষের উদ্বোধন

...

Suryasikha News Admin


দক্ষিণ দিনাজপুরঃ সিভিক ভলেন্টিয়ার্সদের সুবিধার্থে বালুরঘাট থানা চত্বরে উদ্বোধিত হলো বিশ্রাম কক্ষ। শুক্রবার সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য এই বিশ্রাম কক্ষের উদ্বোধন করেন দক্ষিণ দিনাজপুর জেলার পুলিশ সুপার চিন্ময় মিত্তাল। উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার কার্তিক চন্দ্র মন্ডল, ডিএসপি বিক্রম প্রসাদ এবং বালুরঘাট থানার আইসি শান্তিনাথ পাজা৷ সিভিক ভলেন্টিয়ার্সদের জন্য বিশ্রাম কক্ষের উদ্বোধনের পাশাপাশি এদিন পুলিশ সুপার চিন্ময় মিত্তাল বালুরঘাট থানা পুলিশ আবাসন চত্বরে মিলেট শস্য ও ড্রাগন ফল চাষেরও উদ্বোধন করেন এবং হারিয়ে যাওয়া মোবাইলগুলি উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলেও দেন। পুলিশ সুপার চিন্ময় মিত্তাল জানিয়েছেন সিভিক ভলেন্টিয়ার্সদের কাজের ভাল পরিবেশ দেওয়ার জন্য তাদের এই উদ্যোগ।

Tag: Breaking news, Suryasikha news

Total Post View : 69028


সর্বশেষ সংবাদ







সম্পর্কিত খবর